রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

ঈদে ৫ দিনের সরকারি ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হচ্ছে আজ বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকুরেরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার।  

ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু করেছে। এবার একটু দীর্ঘ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে তেমন ভোগান্তির কথা শোনা যায়নি।

এদিকে, এবারই প্রথম দীর্ঘ ছুটি পাচ্ছেন সংবাদমাধ্যমে কর্মরতরা। ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি ভোগ করবেন তারা।  

ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক। কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর ঈদের দিনও গরমে পুড়বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা।

আই.কে.জে/

ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250