শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢলে নেপালের বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হওয়ার পর দেশটি থেকে ভারতীয় গ্রিড হয়ে আসা ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। গ্যাস ও কয়লার সরবরাহ কম থাকায় এই দুই উৎস থেকেও কমেছে বিদ্যুতের জোগান। ফলে মাত্র ১৫ হাজার মেগাওয়াটের চাহিদা পূরণ করতে গিয়েও ঘণ্টায় আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দিতে হচ্ছে।

এদিকে গ্রাম ও শহরে বিদ্যুতের সমবণ্টন শুরু হওয়ার পর জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যুতের আসা-যাওয়া কিছুটা কমে এসেছে। তবে বিপত্তি শুরু হয়েছে শহরাঞ্চলে। দিনে দুই থেকে তিন বার আবার কোথাও চারবারও বিদ্যুৎ যাচ্ছে রাজধানীসহ বড় শহরগুলোতে। ফলে লোডশেডিং এখন মানুষের নিত্যদিনের ভোগান্তির অংশ হিসেবে স্থায়ী রূপ লাভ করেছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, দুটি এলএনজি টার্মিনাল সচল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী এলএনজি কার্গো পাওয়া যাচ্ছে না। ফলে সরবরাহ কমিয়ে দিয়ে কিছুটা মধ্যম সক্ষমতায় টার্মিনালগুলো চালু রাখা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় দুটি এফএসআরইউ থেকে মোট ৭২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে, যেখানে মোট সক্ষমতা ১১০০ মিলিয়ন ঘনফুট। ওই সময় এলএনজিসহ মোট সরবরাহ ছিল ২৩৪০ মিলিয়ন ঘনফুট, যেখানে সংকট শুরুর আগে গড় সরবরাহ ছিল ২৭০০ মিলিয়ন ঘনফুট। তবে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট।

পিডিবির সদস্য উৎপাদন জহুরুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালের কিছু অংশে জলবিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। নেপালের বিদ্যুৎ ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসছিল। এখন নেপাল অন্য একটি জলবিদ্যুৎকেন্দ্র থেকে ভারতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে চাচ্ছে। এ ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলেই সরবরাহ শুরু হবে।

এদিকে আজ শনিবার বেলা ২টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৮৫৭ মেগাওয়াট, সরবরাহ ১৩ হাজার ৬১০ মেগাওয়াট আর ঘাটতি ২২৪৭ মেগাওয়াট। ওই সময় গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৮৬০ মেগাওয়াট, তরল জ্বালানি থেকে ২ হাজার ৫৫ মেগাওয়াট, কয়লাকেন্দ্র থেকে ৪ হাজার ৫৭৭ মেগাওয়াট এবং আদানির কেন্দ্র থেকে ৯২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এ ছাড়া সৌরভিত্তিক কেন্দ্র থেকে ৬০০ মেগাওয়াট এবং বায়ুভিত্তিক কেন্দ্র থেকে আসছিল ১৭ মেগাওয়াট।

প্রসঙ্গত গত বুধবার চীন নেপাল সীমান্ত অঞ্চলে ভোতিকোশি নদীর উৎসমুখে হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক ঢলে নেপালের রাসুয়া, নুওয়াকোট এবং ধাদিং জেলার বিস্তীর্ণ জনপদ লন্ডভন্ড হয়ে যায়। পাহাড়ি ঢলে সৃষ্টি মানবিক বিপর্যয়ের কারণে পরের দিন বৃহস্পতিবার রাত ৮টায় নেপাল থেকে আসা ৩৮ মেগাওয়াট জলবিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়।

আজ শনিবার বিকেল পর্যন্ত আক্রান্ত এলাকায় ছয় শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ।

বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250