সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

ঢাকায় বিখ্যাত হওয়া খুবই সহজ: নুহাশ হ‌ুমায়ূন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভৌতিক ঘরানার সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। সেই ভৌতিক ঘরানার সিনেমা নির্মাণের পেছনের গল্প ও দেশের ভৌতিক ঘরানার সিনেমাসহ সম্প্রতি নানা বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের একটি আয়োজনে কথা বলেন নুহাশ। সেখানে আলোচনায় এই তরুণ নির্মাতা জানান, ‘ঢাকায় বিখ্যাত হওয়া সহজ।’ কেন তিনি বলেছেন এ কথা?

বাংলাদেশের কাজগুলোকে দেশের বাইরে ছড়িয়ে দিতে চান এই তরুণ। এ সময় তিনি জানান, তার সিনেমা একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে, সেগুলো প্রশংসিত হচ্ছে।

নুহাশ বলেন, ‘প্রথম আমি “ইতি, তোমারই ঢাকা” সিনেমা দিয়ে বুসান চলচ্চিত্র উৎসবে যাই। বেশ কয়েকটি গল্পের একটি ছিল আমার নির্মিত। সেখানে বিভিন্ন দেশের দর্শক ছিলেন। তারা দারুণভাবে সিনেমাটি উপভোগ করছিলেন। আমার সিনেমাটির অনেক অংশে কমেডি ছিল। সেই অংশ দেখে সবাই হাসছিলেন। সেই ঘটনাটাই আমার জীবনটা বদলে দেয়। সেই ঘটনাটা আমাকে একটা অনুভূতি দেয়, আমার কাজটা শুধু নিজের দেশের জন্য নয়। এটার আন্তর্জাতিক একটা ভ্যালু রয়েছে।’

বুসানের সেই ঘটনা নুহাশকে আত্মবিশ্বাস দিয়েছিল। সেই সময়েই তিনি চেয়েছিলেন দেশের কাজগুলো বাইরে ছড়িয়ে দিতে। যেন আন্তর্জাতিক দর্শকেরা কাজগুলো পছন্দ করেন। যে কারণে পরবর্তী সিনেমাগুলো দিয়ে তিনি আন্তর্জাতিক দর্শক ধরার চেষ্টা করেছেন। তার সিনেমাগুলো সব শ্রেণির দর্শক কানেক্ট করতে পেরেছে।

নুহাশ বলেন, ‘সত্য বলতে বাংলাদেশে বা ঢাকার কথাই যদি বলি, ঢাকায় বিখ্যাত হওয়া খুবই সহজ। বাংলাদেশের যদি কেউ সেলিব্রেটি, ইনফ্লুয়েন্সার হতে চায়, এটা অনেকটাই সহজ। কারণ, আমাদের শহরটা খুবই ছোট। দেশটাও ছোট। কিন্তু আন্তর্জাতিকভাবে সিনেমা বানিয়ে একটা জায়গায় যাওয়াটা কঠিন। সেটাই আমাকে সেই সময় আকর্ষণ করে। আমি শুধু সিনেমাগুলো আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলাম।’

জে.এস/

নুহাশ হুমায়ূন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250