বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সরকার চায় জাতিসংঘ নিরপেক্ষভাবে তদন্ত করুক : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে সরকার চায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিরপেক্ষ তদন্ত করুক- এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ই আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাংলাদেশে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল বিষয় হলো আমাদের সহায়তা করা, যাতে আমরা তদন্ত ঠিক মতো করতে পারি। যারা শাস্তি পাওয়ার কথা তাদের যেন শাস্তির মুখোমুখি করা যায়। বর্তমান সরকারের অবস্থান খুবই পরিষ্কার। যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। সে ব্যাপারে জাতিসংঘ সহায়তা করুক সেটি আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত হয়েছে তাদের আমরা যুক্ত করবো। বাকি বিষয়গুলো তিনটা মিনিস্ট্রি মিলে ঠিক করে নেবে।

আরও পড়ুন: জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা

তারা স্বাধীনভাবে নিজেদের অর্থায়নে তদন্ত করবেন বলে জানিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অর্থায়নই সবকিছু না। তারা স্বাধীনভাবেই করুক। কিন্তু তারা যদি তদন্ত করতে যান তাদের নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন আমাদের উপর নির্ভর তো থাকতেই হবে। এই সরকারও চায় একটি স্বচ্ছ তদন্ত হোক। তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা হোক। আমরা পুরোপুরি আইন অনুযায়ী কাজটা করতে চাই।

এসি/ আই.কে.জে/

জাতিসংঘ পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250