বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

নতুন কর্মসূচি ঘোষণা, নগর ভবন এলাকা ছাড়লেন বিক্ষোভকারীরা, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। তারা জানান, আগামী শনিবার (১৭ই মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে আজ বৃহস্পতিবার (১৫ই মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে চলে এ কর্মসূচি। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আজ সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আদালত রায় দিয়েছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’

গতকাল বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

২০২০ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত ২৭শে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭শে এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এইচ.এস/

নতুন কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250