বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

তারেক বললেন—আম্মা সালাম জানিয়েছেন, ‘উনি অসাধারণ মানুষ’, জবাবে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

লন্ডনে বৈঠক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ছবি: প্রেস উইং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করলেন। বাংলাদেশ সময় দুপুর ২টায় তাদের বৈঠক শুরু হয়, শেষ হয় সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন।

এর আগে আজ শুক্রবার (১৩ই জুন) স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে কুশল বিনিময় হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কুশল জানতে চান।

শুরুতেই তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে প্রধান উপদেষ্টা তাকে উদ্দেশ করে বলেন, ‘আমীর খসরু,...তুমিও চলে আসছ!’ এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’ উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় ছিল এ রকম:

ড. ইউনূস: খুব ভালো লাগছে।

তারেক রহমান: আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড!

ড. ইউনূস: আসেন। চলুন বসি।

তারেক রহমান: আপনার শরীর কেমন? ভালো আছেন?

ড. ইউনূস: এই যাচ্ছে। টেনে টেনে যাচ্ছে।

তারেক রহমান: আম্মা (খালেদা জিয়া) সালাম জানিয়েছেন আপনাকে।

ড. ইউনূস: উনি অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এইচ.এস/

মুহাম্মদ ইউনূস-তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250