শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পোশাকও ইস্ত্রি করে রেখেছিলেন’ *** খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু *** ‘ছেলের ঘরে একটু আশ্রয় চাই’, অসুস্থ মায়ের আকুতির জবাবে ছেলের আত্মহত্যার হুমকি *** শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই *** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী

মোবাইল-কম্পিউটারে আসক্তি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাত থেকে সত্তর প্রায় সব বয়সের মানুষই এখন মোবাইল-টিভি-কম্পিউটারে আসক্ত। এসব ডিভাইস যেন জীবনের একটি অংশ হয়ে উঠছে। তাই এখন মানুষের আধুনিক নানা যন্ত্রের সঙ্গে দিনের বেশির ভাগ সময়টা কাটাতে হয়। কিন্তু এগুলোর সংস্পর্শে বেশি থাকলে নানান স্বাস্থ্যঝুঁকির আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

তারা বলছেন, দীর্ঘক্ষণ এসব যন্ত্রের সংস্পর্শে থাকার ফলে মাথাব্যথা, মাইগ্রেন, মনঃসংযোগ কমে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা যায়।

ভারতীয় এক অভিজ্ঞ চিকিৎসক জানান, মোবাইল ফোন ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে প্রায় প্রতি বাড়িতেই দ্বন্দ্ব লেগে থাকে। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, তার জন্য অভিভাবকেরা সারাক্ষণই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেন।

আরো পড়ুন : কর্মব্যস্ত নারীর জন্য সহজ বিউটি টিপস!

তিনি জানান, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকার ফলে ক্ষতিকর প্রভাব পড়ছে চোখে। এর কারণে, মাথাব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে। বর্তমানে কাজ থেকে পড়াশোনা সমস্ত ক্ষেত্রেই স্মার্টফোন ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আরও জানান, সারাদিন কম্পিউটার, টিভি কিংবা মোবাইল ফোনের স্ক্রিনের সামনে কাটছে বহু মানুষের জীবন। এতে স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি চোখেরও ক্ষতি হচ্ছে। স্মৃতিশক্তি প্রখর না হওয়ার মতো ঘটনা সামনে আসছে দৈনন্দিন। তাই মোবাইল আসক্তির ক্ষেত্রে কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখা উচিত। এছাড়া দীর্ঘক্ষণ টিভির সামনে বসে থাকা উচিত নয়। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও মানা উচিত বেশ কিছু নিয়মাবলি।

বর্তমানে ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সের ক্ষেত্রেই মোবাইল-টিভি-কম্পিউটার ব্যবহার যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ছোট শিশুদের দিনের বেশ কিছুটা সময় কাটে ল্যাপটপের সামনে কিংবা মোবাইলের সামনে। তেমনই কাজের চাপে, সারাদিন অফিসে ল্যাপটপের সামনে থেকে অনেকে ওঠারই সুযোগ পান না। ফলে অভ্যস্ততা ও কাজের পারপাসে হোক এসব ডিভাইসের অধিক ব্যবহার মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিচ্ছে।

এস/  আই.কে.জে


বিশেষজ্ঞ মোবাইল-কম্পিউটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আওয়ামী লীগের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পোশাকও ইস্ত্রি করে রেখেছিলেন’

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

‘ছেলের ঘরে একটু আশ্রয় চাই’, অসুস্থ মায়ের আকুতির জবাবে ছেলের আত্মহত্যার হুমকি

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250