বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে  গতকাল মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্বমানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সঙ্কট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত বিনিময় করেন।

এ সময়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। খবর বাসসের।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।’

অধ্যাপক ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায় উদ্যোগ রূপান্তর করতে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক—বিশেষত আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক—কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন।

মেয়র হিদালগো এই সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করেছেন, এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে বসবাসরত এক মিলিয়নের বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, ‘জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য হলো বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করা এবং এর একটি স্থায়ী সমাধান খোঁজা।’

তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান, যা দুই দেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

জে.এস/

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250