বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

নির্বাচনে পুলিশের সক্ষমতা ও ফ্যাসিস্টদের মোকাবিলাই চ্যালেঞ্জ: আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‎জুলাই-আগস্ট আন্দোলনের পর পুলিশ যেই ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে গত এক বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পুলিশের সক্ষমতা তৈরি করা এবং ‘ফ্যাসিস্টদের’ মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ‎

আজ ‎মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

‎আইজিপি বলেন, এমন একটি বিপ্লবের পরে পুলিশ তাদের স্টেশন ত্যাগ করেছে। সেখান থেকে পুলিশ আজকের অবস্থানে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি, অন্তত নির্বাচনটাকে নিরপেক্ষ ও উৎসবমুখর করার জন্য আমাদের যেই সক্ষমতা সেই সক্ষমতায় আমরা পৌঁছে যাই। আমার বিশ্বাস আমরা সেটা পারব। এই যে আমার করতে পারার যেই প্রচেষ্টা সেটা করতে পারাটা, এটা সফল হওয়া, এই জায়গাটাই আমি চ্যালেঞ্জ মনে করছি। আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। আমি এই চ্যালেঞ্জগুলো নিয়েই সামনে এগিয়ে যাব এবং আমি সফল হব।

‎নির্বাচন চ্যালেঞ্জ হওয়ার পেছনে কী শক্তি রয়েছে—এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘কোন শক্তি সেটা আমি এখন বলতে পারব না। এখানে অনেক লোক, অনেক দল ও গোষ্ঠী রয়েছে। যারা পরাজিত ফ্যাসিস্ট তারা অবশ্যই একটা দল। এই দলের যারা সদস্য, সমর্থক, তারা তো অবশ্যই স্বাভাবিকভাবেই একটি বিরোধী শক্তি।’

‎খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও একটি গোষ্ঠী এই ইস্যুটিতে বড় করার চেষ্টা করছে। কেন করছে তা আমরা জানি না।’‎

‎বৈষমবিরোধী আন্দোলনের মামলার অগ্রগতির বিষয়ে পুলিশপ্রধান বলেন, ১ হাজার ৭৬০টি মামলার মধ্যে ৫৫টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জন আসামি। বাকি ৩৭টি অন্যান্য মামলা যেখানে আসামি ২ হাজার ১৮১ জন। গত এক বছরে ৫৫টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

বাকিগুলোর চার্জশিট দিতে কত সময় লাগবে তা নিয়ে হতাশা প্রকাশ করেন আইজিপি। ‎বৈষম্যবিরোধী মামলার মধ্যে মোট ৭৬৬টি হত্যা মামলা হয়েছে বলেও জানান পুলিশপ্রধান।

‎পরে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, সারা দেশে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। তারা আগামী নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। আমরা খুবই আত্মবিশ্বাসী ভালো একটি নির্বাচন করতে পারব।

‎দেশে বর্তমানে ২ লাখ ৩ হাজার পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

জে.এস/

আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250