শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

আজ সোমবার (৫ই জানুয়ারি) সকালে শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না গোলামির দিকে কেউ হেলে পড়ুক।  

তিনি বলেন, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামির রাজনীতি করব না।

তিনি আরও বলেন, শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচারে শুধু আজাদির প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না।

জে.এস/

হাসনাত আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250