বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

লালমনিরহাটে বাদাম চাষ করে স্বাবলম্বী জেসমিন আক্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

নারী উদ্যোক্তা জেসমিন আক্তার : ছবি - সংগৃহীত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চিনা-বাদাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন নারী উদ্যোক্তা জেসমিন আক্তার। ওই উপজেলার পূর্ব চলবলা সতীরপাড় এলাকার ওছমান গনির মেয়ে তিনি।

জেসমিন আক্তার এ বছর ৩০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছেন। এতে খরচ হয়েছে বীজসহ ১৫ হাজার টাকা। প্রতিবছর তিনি বাড়ির পাশে উঁচু জমিতে বাদাম চাষ করেন। পুরুষ চাষীদের সঙ্গে পাল্লা দিয়ে একজন নারী হয়ে তিনি গত ৫ বছর ধরে বাদাম, ভুট্টা ও ধানসহ সাথী ফসল চাষাবাদ করছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন ভালো হবে বলে আশা করছেন জেসমিন আক্তার।

তিনি বলেন, আমার স্বামী প্রবাসী। আমি বসে না থেকে কৃষি কাজ করছি। এতে পরিবারে বাড়তি আয় হচ্ছে। দুই সন্তানের পড়াশোনার খরচ হচ্ছে। প্রবাসে থেকেও আমার স্বামী সাপোর্ট দিয়ে যাচ্ছে কৃষি কাজে। ছোট বেলা থেকেই কৃষিকাজ আমার ভালো লাগে। শখের বসে অনেক ধরনের শাকসবজি আবাদ করতে করতে এখন অভ্যাসে পরিণত হয়েছে। এ বছর বাদামের পাশাপাশি ফুলকপি, পেঁয়াজ, রসুন, তিলসহ বেশ কিছু সবজি চাষাবাদ করেছি। এখন ক্ষেত থেকে বাদাম তোলা শুরু করেছি। গত বছর বাদাম ১২/১৩ হাজার টাকা মণ বিক্রি করেছি। আমাদের এলাকায় বাদাম চাষ কম হয়। তাই দাম মোটামুটি ভালো হবে বলে আশা করছি। বাদাম তোলা শেষ হলে ভূট্টা চাষ করবো এ ক্ষেতে। তিনি উপজেলা কৃষি অফিস থেকে কৃষি কাজে সব ধরনের সহযোগিতার জন্য সু-দৃষ্টি কামনা করেছেন।
সূত্র: বাসস

আই.কে.জে/  

নারী উদ্যোক্তা জেসমিন আক্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250