শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে রাতে শীত বাড়বে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

 জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250