রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি *** গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী *** টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটর *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** দুশ্চিন্তায় ঘুম আসে না আলিয়ার, কিন্তু কেন? *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের

রাজধানীর ২১ স্থানে জমজমাট কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৭ পূর্বাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে। রাজধানীর ২১টি স্থানে ছড়িয়ে থাকা এসব পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে জমে উঠেছে বেচাকেনা।

বৃহস্পতিবার (৫ই জুন) সকাল থেকে হাটগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। অফিস-আদালতের ছুটি শুরু হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানের পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। সবাই নিজেদের পছন্দমতো কোরবানির পশু কিনে নিতে ব্যস্ত।

ঢাকা দক্ষিণের দনিয়া থেকে শুরু করে উত্তরের গাবতলী, দিয়াবাড়ী প্রতিটি হাটই এখন মানুষের উপচে পড়া ভিড়ে মুখরিত। ভোর থেকেই ক্রেতারা হাটে হাটে ঘুরে যাচ্ছেন, পশুর দাম-দর কষাকষি করছেন এবং পছন্দসই পশু কিনে বাড়ি ফিরছেন।

অনেকে রাত জেগে হাটে বসে থাকার পর ভোরে পশু নিয়ে বাসায় ফিরছেন। বিক্রেতারা বলছেন, বৃহস্পতিবার ও আজ শুক্রবার (৬ই জুন) দুইদিন বেচাকেনার সবচেয়ে বড় সময়।

হাটগুলোতে বিভিন্ন জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে কোথাও কোথাও দেখা মিলেছে উট ও দুম্বারও। তবে এবারও মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় বিক্রেতারা চিন্তিত।

গাবতলীর হাটের এক ইজারাদার সৈয়দ এ সিদ্দিক বলেন, ‘এখন পর্যন্ত হাট স্থিতিশীল রয়েছে, তবে বড় গরুর চাহিদা কম হওয়ায় বিক্রেতারা উদ্বিগ্ন। বিপুল মানুষের ভিড় আর মূল্যবৃদ্ধির কারণে অনেক ক্রেতাই পশুর দামকে তুলনামূলক বেশি বলছেন।'

রাজধানীর দিয়াবাড়ী পশুর হাটেও ক্রেতাদের আনাগোনা বেড়েছে। উত্তরবঙ্গের রংপুর থেকে গরু বেচতে আসা ব্যবসায়ীরা জানাচ্ছেন, দাম ক্রেতাদের হাতের নাগালে থাকলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। শেষ মুহূর্তে সব পশু বিক্রি হবে কী না, তা নিয়েও সংশয় রয়েছে।

এবার ঢাকা উত্তর সিটির পশুর ১৩টি হাটগুলো হলো- গাবতলী পশুর হাট, ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি ১৬ এবং ১৮ নম্বর সেক্টরের পাশে বউবাজার এলাকার খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে উত্তরা ১০ নম্বর সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা, কাঁচকুড়া বাজারের পাশে রহমান নগর আবাসিক এলাকার খালি জায়গা, খিলক্ষেত বাজারের পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, পূর্বাচল এক্সপ্রেসওয়ের মস্তুল চেকপোস্টের পাশে খালি জায়গা, মেরুল কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা, মালিবাগ পূর্ব হাজীপাড়া ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা এবং মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটির আটটি হাট হলো দনিয়া কলেজ মাঠ, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশের মাঠ, আমুলিয়া মডেল টাউন, বছিলার হুমায়ুন রোড, ধলপুর পাইওনিয়ার ল্যাবরেটরি স্কুল মাঠ, রায়েরবাগ, মিরহাজীরবাগ ও ব্রাদার্স ইউনিয়ন মাঠ।

এইচ.এস/

কোরবানির পশুর হাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250