ঢাকার মঞ্চে শুক্র ও শনিবার থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘মাধব মালঞ্চী’
নিজস্ব প্রতিবেদক
🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪
অনেকদিন পর মঞ্চে ফিরছে থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক ‘মাধব মালঞ্চী’। আগামী শুক্র ও শনিবার (২৬ ও ২৭ এপ্রিল) সন্ধা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।
নাটকটির কাহিনীধারায় দেখা যাবে- দুর্লভ রাজার ছোটপুত্র মাধব। রানির মৃত্যুর পর রাজা এই মাধবকে লালন-পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থতায় দুর্লভ রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজা হওয়ার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভবিষ্যত রাজা ঠিক করার জন্য গণনা করা হয় এবং তিনবারই গণনায় মাধবের নাম আসে। এই ঘটনায় বড় ভাইয়েরা মাধবকে মেরে ফেলার চক্রান্ত শুরু করলে চন্দ্রবন আদরের দেবরকে পাঠিয়ে দেয় দূর দেশে। একদিন সুদর্শন মাধবের প্রেমে পড়ে রাজকন্যা মালঞ্চী। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।
‘মাধব মালঞ্চী’ নাটকটিতে অভিনয় করেছেন নুরুজ্জামান বাবু, মানিক, সজল, ইসমাইল সিরাজী, রানা সিকদার, লেমন, ক্ষমা, ঐতিহ্য, বাঁশরী, তানভীর, ভাবনা, সুজন, লেলিন, ইন্দ্রাণী, দোলন, ফারহানা, ফুয়াদ, প্রদীপ ও মোকাদ্দেম।
সংগীত পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহনির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ।
আই.কে.জে/
গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি
🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের
🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৬
দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল
🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৬
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা
🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৬
অপারেশনের পর ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থার কথা জানালেন চঞ্চল
🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৬