সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন?

গরুর মাংস কতটুকু খাবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোরবানির ঈদে গরু, খাসি ও মহিষসহ বিভিন্ন ধরনের লাল মাংসের পদ বেশি প্রাধান্য পায়। রেড মিট বা লাল মাংস পছন্দ করেন বেশিরভাগ মানুষই। কিন্তু এই লাল মাংস একটানা দীর্ঘদিন গ্রহণে ও অতিভোজনে শরীরে নানা রোগবালাই বাসা বাঁধতে পারে। ঈদ বলেই অনিয়ন্ত্রিত খেয়ে অসুস্থ হওয়া চলবে না। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী, তাদের থাকতে হবে বাড়তি সাবধানে। তাই জেনে নিন গরুর মাংস কতটুকু খাবেন?

আরো পড়ুন : ফরমালিন দেওয়া আম চেনার সহজ উপায়

একজন পুষ্টিবিদ জানান, প্রতিদিন একজন সুস্থ ব্যক্তি কতটুকু প্রোটিন খাবেন সেটা নির্ভর করে ওই ব্যক্তির আদর্শ ওজনের উপরে। একজন ব্যক্তির আদর্শ ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে তিনি প্রতিদিন ৬০ গ্রামের মতো প্রোটিন গ্রহণ করতে পারবেন। কিডনি রোগসহ বিশেষ বিশেষ কিছু রোগে এর পরিমাণ কমতে থাকবে। আবার মেয়েদের মাসিক চলাকালীন সময় ও গর্ভকালীন সময়ে এই প্রোটিনের চাহিদা প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে থাকে। তবে কারোরই দিনে ৭০ গ্রামের বেশি মাংস খাওয়া উচিত না। গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে দুই দিন বা সপ্তাহে মোট তিন থেকে পাঁচ বেলা। প্রতি বেলায় ঘরে রান্না করা মাংস ১৫ থেকে ২৫ গ্রাম বা ২/৩ টুকরার বেশি খাবেন না।      

প্রতি ১০০ গ্রাম লাল মাংসে প্রায় ২৩ গ্রামের মতো প্রোটিন ও ২.৫ গ্রামের মতো ফ্যাট থাকে। কিন্তু উক্ত ব্যক্তি যদি হিসেব মেলাতে প্রতিদিন প্রোটিনের অন্য সকল উৎস বাদ দিয়ে শুধু ২৬০ গ্রামের মতো লাল মাংস গ্রহণ করেন তার ৬০ গ্রাম প্রোটিনের চাহিদা পূরণে, এটি তার জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।

এস/  আই.কে.জে


গরুর মাংস পুষ্টিবিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250