রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

উপদেষ্টা বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতি ও আসিফ নতুন দপ্তরে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেক নতুন উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এখন গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলাবেন। 

রোববার (১০ই নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এতদিন অন্য দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সামলাতেন। এখন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সালেহউদ্দিন আহমেদ এতদিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন।

উপদেষ্টা পরিষদের দপ্তর বণ্টনে বড় পরিবর্তন এসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। উপদেষ্টা হাসান আরিফ এতদিন এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় সামলাতেন। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এতদিন প্রধান উপদেষ্টার হাতে ছিল। এখন হাসান আরিফ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসায় প্রধান উপদেষ্টার হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এতদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও সামলে এসেছেন। এখন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন এখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

এতদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহফুজ আলমও রোববার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তবে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপনে তার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

আই.কে.জে/

উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250