শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

নিলামে বিক্রি হলো শোয়ার্জনেগারের ঘড়ি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সেই ঘড়ি এবার অস্ট্রিয়ায় আয়োজিত নিলামে ২ লাখ ৯৪ হাজার ডলারে (দুই লাখ ৭০ হাজার ইউরো) বিক্রি হয়েছে। আরনল্ড শোয়ার্জনেগারের আটকে রাখা ঘড়িটি অস্ট্রিয়ায় একটি নৈশভোজে দাতব্য প্রতিষ্ঠানের জন্য ২ লাখ ৯৪ হাজার ডলারে নিলামে বিক্রি করা হয়েছে।

শোয়ার্জেনেগার ক্লাইমেট ইনিশিয়েটিভ নামে জলবায়ু সংক্রান্ত দাতব্য সংস্থার উদ্যোগে নৈশভোজ ও নিলামের আয়োজন করা হয়। ঘোষণা না দিয়ে দামি সুইস হাতঘড়ি নিয়ে আসার অভিযোগে হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারকে সম্প্রতি মিউনিখের বিমানবন্দরে আটক করা হয়েছিল।

আরো পড়ুন: বলিউডের দুই খান কি অযোধ্যায় যাচ্ছেন?

জানা যায়, শোয়ার্জেনেগার নিজেই দাতব্য সংস্থাটি পরিচালনা করেন। এই নৈশভোজ ও নিলাম থেকে মোট ১৩ লাখ ১০ হাজার ইউরো সংগৃহীত হয়। যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক প্রতিনিধি জন কেরি ও অন্যান্য জলবায়ু উদ্যোগ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

নৈশভোজে শোয়ার্জেনেগার বলেন, 'দূষণের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামে আমি কিছু সাফল্য অর্জিত হতে দেখেছি। আমরা অনেকদূর এসেছি। আজ, এই সমস্যার সমাধানে অবদান রাখতে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। যারা আমার সঙ্গে দূষণের বিরুদ্ধে সংগ্রামে যোগ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।'

সূত্র:সিএনএন

এসি/ আই.কে,জে/


শোয়ার্জনেগার ঘড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250