বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। ভদ্রলোক কখনো আওয়ামী লীগ করে না।’ আজ শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং ভোট গ্রহণ ও গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে।

রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল হাসান বলেন, ‘রাজনীতিতে কী পেলাম, সেটি বড় বিষয় নয়; মানুষকে কী দিলাম, সেটিই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, তিনি যত দিন ক্ষমতায় থাকবেন, আমি দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন, আর আমি দেশে ফিরেছি।’

তাঁত শিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারেন এবং ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এ খাতে। তিনি দাবি করেন, একসময় তাঁতশিল্প পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার এ শিল্পকে ধ্বংস করেছে।

সরকারে থাকা মানেই বড় কিছু হয়ে যাওয়া নয় উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, দেশের কল্যাণে কাজ করতে হবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে।

ইকবাল হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বলেন, ‘তিনি দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।’ অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী তাঁত প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250