শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছেলের অসুস্থতার কারণে দুই বছরের অধিক সময় ধরে কানাডাতেই বেশির ভাগ সময় কাটে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। সেখান থেকে সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন, তৈরি করছেন নতুন গান। 

গত আগস্টে প্রকাশ পেয়েছিল তার সুর ও সংগীতায়োজনে কিশোর দাসের ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের একটি গান। আবারও কিশোরের জন্য নতুন গান তৈরি করেছেন তিনি। গানের শিরোনাম ‘জটিল মানুষ’।

সুর করার পাশাপাশি জটিল মানুষ গানের কথাও লিখেছেন কুমার বিশ্বজিৎ। শুধু তা-ই নয়, জটিল মানুষ গানের মিউজিক ভিডিওর কনসেপ্টও তার। সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর।

এতে মডেল হয়েছেন মীর সাব্বির, মুকিত জাকারিয়া ও সংগীতশিল্পী পান্থ কানাই। মীর সাব্বিরকে দেখা যাবে হাতুড়ে ডাক্তারের চরিত্রে। পান্থ কানাই অভিনয় করেছেন অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকায়, আর মুকিত জাকারিয়া হয়েছেন এলাকার বড় ভাই। ২৩শে অক্টোবর কিশোর দাসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে জটিল মানুষ গানটি।

নতুন এই গান নিয়ে কিশোর দাস বলেন, ‘গানটি আমার জন্য বিশেষ। জটিল মানুষ গানের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব কুমার বিশ্বজিৎ দাদার। গান লেখা, সুর করা, অডিও ও ভিডিওর নেপথ্যে সর্বক্ষণ ছিলেন তিনি। তার মতো জনপ্রিয় শিল্পীর এই গান আমার জন্য আশীর্বাদস্বরূপ। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই গান।’

জে.এস/

কুমার বিশ্বজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250