মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

বেইলি রোডে আগুন: সাকির-তামিমদের শোক প্রকাশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই ঘটনায় পুড়ে গেছে ভবনের পুরোটাই। এ ঘটনায় এখনো পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। জীবিত উদ্ধার হয়েছে অন্তত ৭৫ জন। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরো ৪২ জনকে। 

মর্মান্তিক এই ট্র্যাজিডি পুরো দেশবাসীকেই নাড়া দিয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে দেশের ক্রীড়াঙ্গণেও। অগ্নিকান্ডের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকান্ডের এই ঘটনায় মৃত ৪৬ জনের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়। 

গতকাল ছয় তলা এই ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ফেসবুক পোস্টে এ ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। ভয়াবহ এই ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসানও। 

আজ দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে আগুনে পুড়ে যাওয়া ছয় তলা সেই ভবনের একটি ছবি দিয়ে সাকিব লিখেছেন, অগ্নিকান্ডের এই ঘটনায় ভুক্তভোগী সকল পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং দোয়া কামনা করি। 

আরও পড়ুন: দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, ৭৫ জন জীবিত উদ্ধার

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম লিখেন, বেইলি রোডের আগুণে পুড়ে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করি।

একই সঙ্গে দেশসেরা এই ওপেনার দিন বদলের ডাকও দিয়েছেন। তিনি আরও লিখেন, আমাদেরকে বদলাতেই হবে নয়তো এসব কখনোই বদলাবে না।

আগ্নিকান্ডের এই ঘটনায় নিহত সকলের আত্মার শান্তির জন্য সকলকে দোয়া করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক লিখেন, ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকেই রক্ষা করেন।

নিহত সকলের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও। একই সঙ্গে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এসকে/ 

সাকিব-তামিম বেইলি রোডে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250