সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রথমে প্রেম তারপর বাড়ে ভয় : সোহিনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

টালিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক নাটক ‘রাজপথ’ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘রূপকথা নয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। ইতিমধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে পরিচালক দিব্য চ্যাটার্জির পরিচালনায় নতুন ছবি ‘অমর সঙ্গী’তে প্রথমবার জুটি বাঁধলেন বিক্রম চ্যাটার্জি ও সোহিনী সরকার। 

ছবির গল্প থেকে জানা যায়, শরীরী হোক বা অশরীরী, তা যেমনই হোক না কেন প্রেম তো প্রেমই। ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে, বাড়ির নানা কোনায়, অলিগলিতে প্রেম করে চলেছে ‘অনুরাগ ও জয়ী’। একজন আছেন, আরেকজন নেই কিন্তু তাদের মধ্যে যা আছে তা হলো প্রেম।

এদিকে মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। ‘অনুরাগ-জয়ী’র অদ্ভুতু প্রেম নিয়ে বিক্রম ও সোহিনীর কথায়, ‘আমরা একে অপরের বন্ধু অনেকদিন থেকেই। এর আগে বিজ্ঞাপনে শুটিং করেছি, নাচও করেছি তবে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করলাম তাও আবার প্রেমের ছবি এবং সম্পূর্ণ অন্য ধারার প্রেমের ছবি। এই ছবিতে একদিকে যেমন রয়েছে প্রেম, অন্যদিকে আবার ভয়।’

আরো পড়ুন : বাবা-ছেলের সঙ্গে রোমান্স নিয়ে ফিরছেন রিতু ভার্মা

তারা আরও বলেন, ‘প্রেম যেখানে, ভয় তো সেখানে থাকবেই। প্রথমে প্রেম থাকে তারপর আস্তে আস্তে ভয় বাড়ে। অদ্ভুতভাবে অনুরাগ ও জয়ীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তবে এমন প্রেম আমরা জীবনে প্রত্যেকেই চাই, হয়ত প্রত্যেকের জীবনে একবার হলেও আসে। প্রত্যেকে এই ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন।’

বিক্রমের কথায়, ‘আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদ একটা বড় অংশ ছিল।’ সোহিনী বলেন, ‘ছাদ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, জীবনের নানা মুহূর্তের স্মৃতি থাকে ছাদে। ছাদে প্রেম তো অবশ্যই করেছি।’

এস/ আই.কে.জে/ 


সোহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250