বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

আনিস আলমগীরকে গ্রেপ্তার করায় ডিইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ সোমবার (১৫ই ডিসেম্বর) এক বিবৃতিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সাংবাদিক সমাজের কাছে অত্যন্ত পরিচিত মুখ ও পেশাদার সাংবাদিক আনিস আলমগীর। মতপ্রকাশের ক্ষেত্রে স্পষ্টবাদিতার কারণে তিনি সাংবাদিক সমাজের কাছে সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি প্রত্যাশিত নয়। 

মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, সরকারের উচ্চপর্যায় থেকে এ কথা বারবার বলা হলেও তা বারবারই লংঘন করা হচ্ছে । যখন রাষ্ট্রে কোনো ব্যক্তি স্বাধীনভাবে তার মতপ্রকাশ করতে পারেন না, তখন রাষ্ট্র তার স্বাধীনতায় রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে আনিস আলমগীরের মুক্তির পাশাপাশি হত্যা মামলায় কারাগারে থাকা অন্যান্য সাংবাদিকদেরও অবিলম্বে মুক্তির দাবি জানান।

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250