মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

শিশু মনে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে : রুমানা আলী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি শিশুর মনে বঙ্গবন্ধুর আদর্শের বীজ বপণ করতে হবে যাতে শিশু চলার পথে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে পারে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন স্বার্ভভৌম বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনিই নিপীড়িত বাঙ্গালীকে মুক্তির আকাঙ্খা জাগিয়েছেন, একটি স্বাধীন স্বদেশ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উপহার দিয়েছেন। এখন দেশকে এগিয়ে নিতে সর্বাগ্রে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। কারণ প্রাথমিক শিক্ষাই যোগ্য নাগরিক সৃষ্টির ভিত তৈরি করে।

রোববার (১৭ই মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

আরও পড়ুন: অবন্তিকার পরিবার মামলা করলে ব্যবস্থা নেবে পুলিশ: জবি

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার বণিক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

এসকে/ এএম/ 

শিশু বঙ্গবন্ধুর আদর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250