রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

বিসিবিকে ২১শে জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

আজ সোমবার (১৯শে জানুয়ারি) সংবাদমাধ্যমকে আমজাদ বলেন, ‘গত শনিবার ১৭ই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন। তার সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ভেন্যু নিয়ে যে তথ্যটা বলে দেই আমরা যে (ভারত) ভেন্যুতে খেলতে অপারগ। সেই সঙ্গে বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করি। আইসিসির প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়।'

তিনি বলেন, 'উনি আমাদের বলেন যে ঠিক আছে। উনি এই বিষয়গুলো আইসিসিতে অবহিত করবেন। পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবে আইসিসি। এই বিষয়ে প্রতিনিধি কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধু বলেছেন যে পরবর্তী তারিখটা কবে হবে সেটা আমাদের জানিয়ে দেবেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চায়। এই বিষয়ে কয়েক দফা আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। সবশেষ গত ১৭ই জানুয়ারি ঢাকায় এসেছিলেন আইসিসির একজন প্রতিনিধি। ভারতে তেমন কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে বিসিবি প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন তিনি। তাতেও সিদ্ধান্ত থেকে সরে আসেনি বিসিবি। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে না যাওয়ার সিদ্ধান্তে অটল সংস্থাটি।

এরই মধ্যে গতকাল রাতে ক্রিকইনফো জানায়, বিসিবিকে ২১শে জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না এলে বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এএফপিকে এমনটাই জানিয়েছে আইসিসির একটি সূত্র।

আইসিসির ওই সূত্র জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে চলমান অচলাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল হয়েছে স্কটল্যান্ডকে ভেবে রেখেছে আইসিসি। ছোট সংস্করণের বিশ্বকাপে যেসব দল জায়গা করে নিতে পারেনি তাদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন স্কটিশরা। স্বাভাবিকভাবেই এগিয়ে রাখা হয়েছে তাদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250