বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

সুদের হার বাড়ায় ব্যাংকে আমানত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। সুদের হার বেড়ে যাওয়ায় টানা চার মাস ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে। ফলে গত কয়েক মাস ধরেই বাড়ছে ব্যাংকের আমানত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাসে ব্যাংকে ফিরেছে ১৪ হাজার কোটি টাকারও বেশি। নভেম্বর মাসে ফিরেছে ৩৫৪ কোটি টাকা। আর ডিসেম্বরে ফিরেছে আরও ১ হাজার ৮৫ কোটি টাকা। এতে ধীরে ধীরে ব্যাংকের তারল্য সংকট কেটে যাচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, ‘বালিশ বা কম্বলের নিচে’ লুকিয়ে রাখা টাকাও এখন ব্যাংকে জমা হচ্ছে। এর মধ্যে দিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে।

অর্থনীতির সাধারণ সূত্র বলে, ব্যাংকের বাইরে থাকলে টাকার হাতবদল হওয়া কমে যায়, যা দিনশেষে ‘মানি ক্রিয়েশন’ কমিয়ে দেয়। মানুষের হাতে থাকা টাকা উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংকে ফিরলে একদিকে ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয়, অন্যদিকে ঋণ দেওয়ার মতো তহবিলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশে বিনিয়োগও বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

আই.কে.জে/ 

ব্যাংক আমানত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250