বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল: মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

শক্তিপ্রয়োগ করে তেহরানে সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ইরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। খবর বিবিসির।

গতকাল সোমবার (১৬ই জুন) কানাডায় জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এমানুয়েল মাখোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

এদিকে সাংবাদিকদের সঙ্গে মাখোঁর কথা বলার সময় খবর আসে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন।

এভাবে ট্রাম্পের সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে মাখোঁ বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আমেরিকা এমন একটি পর্যায়ে আছে, যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। তিনি মনে করেন, এটা ভালো একটি দিক।

আরএইচ/

ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ ইরান-ইসরায়েল যুদ্ধ জি-৭

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250