রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অরুণ কুমার-হেনা রানী দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি *** সাংবাদিক আলিফ হত্যার দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ-স্বচ্ছ তদন্তের দাবি সম্পাদক পরিষদের *** শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন *** অস্ত্রকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ইশরাক হারাতে পারেন প্রতিমন্ত্রীর পদ *** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর *** পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত *** এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকার আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জায়গায় ১৪টি ১২ তলা বিশিষ্ট ভবন হবে। সেখানে ৩২ লাখ স্কয়ার ফুটের মতো বিল্ডিং নির্মাণ হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে অফিস করা যাবে বলে আশা করছি।

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার বিষয়ে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়।

সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250