রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি *** সাংবাদিক আলিফ হত্যার দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ-স্বচ্ছ তদন্তের দাবি সম্পাদক পরিষদের *** শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন *** অস্ত্রকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ইশরাক হারাতে পারেন প্রতিমন্ত্রীর পদ *** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর *** পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত *** এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু *** মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার *** পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জয়নুল উদ্যানসংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গণে এ আয়োজন করে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।

‘মানুষ ভজলে’ শিরোনামে এ আসর রাত পর্যন্ত চলে। এতে ময়মনসিংহ অঞ্চলের বাউল শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।

শিল্পীরা বলেন, বাউল গান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও সমাদৃত। ইউনেস্কো লালনের গানের স্বীকৃতি দিয়েছে। বিশ্ববিখ্যাত সাধক ফকির লালন সাঁইয়ের সৃষ্টিকে আমরা যেন ভুলে না যাই, হারিয়ে না যায় তার গান, তাই এ ধরনের আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।  ১৮৯০ সালের ১৭ অক্টোবর ফকির লালন সাঁই মৃত্যুবরণ করেন।

আসরে বাউল আব্দুল জব্বার, স্বদেশ তালুকদার, মো. হাফিজ উদ্দিন, আনোয়ার সরকার, জুবায়েদ হোসেন, বিল্লাল ফকির, ইমতিয়াজ আহমেদ ও শাহরিয়ার আহমেদ আশিক গান পরিবেশন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বর্তমান বিশ্বে, দেশে দেশে, সমাজে, পরিবারে যে অস্থির হিংস্র চিত্র, তা থেকে পরিত্রাণের জন্য লালনের বাণী বড় বেশি প্রাসঙ্গিক। বিষয়টি অনুধাবন করেই আমরা এ আয়োজন করেছি।’

তিনি বলেন, দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সমাজ রূপান্তরের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

লালন স্মরণোৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250