শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

ভাষা দিবসের নামে অনুষ্ঠানে ‘অশ্লীল নৃত্য’, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নামে আয়োজিত স্থানীয় একটি অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ‘অশ্লীল নৃত্য’ ও লটারি বিক্রির দায়ে এক মাদ্রাসা শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) উপজেলার ছোটবগী বাজারে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

জানা যায়, উপজেলার ছোটবগী বাজারের প্রশাসনে অনুমতি না নিয়ে পায়রা নদীর তীরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ‘ছোটবগী ও চন্দনতলা যুব সমাজ’ নামে একটি গ্রুপের সদস্যরা। এতে প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতভর ‘অশ্লীল নৃত্য’ ও লটারির টিকিট বিক্রি করা হয়। এর কিছু ভিডিও প্রকাশ হলেও গতকাল রাতেই স্থানীয়রা প্রতিবাদ জানান। এতে আয়োজন কমিটি কোনো কর্ণপাত না করে ক্ষমতার দাপট দেখিয়ে অনুষ্ঠান চালান তাঁরা। 

খবর পেয়ে ইউএনও অমিত দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পেয়ে আয়োজক কমিটির সদস্য ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বশির জোমাদ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে এই অনুষ্ঠান চালাবে না বলে মুচলেকা দেন তিনি। 

ওই এলাকার বাসিন্দারা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের নামে ক্ষমতার দাপট দেখিয়ে অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকেরা। দিনব্যাপি মাইকিং করে লটারির টিকিট বিক্রি করে এবং সন্ধ্যা নামলেই ‘অশ্লীল নৃত্য’ শুরু হয় এখানে। এই অনুষ্ঠান চলে ভোর রাত পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও অমিত দত্ত বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়াই এই অনুষ্ঠান পরিচালনার নামে ‘অশ্লীল নৃত্য’ ও লটারি বিক্রির দায়ে বশির নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’

ওআ/

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250