শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

সব স্কুলে মেয়েদের জন্য টয়লেট থাকতে হবে : শারমীন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটা স্কুলে বাচ্চা মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে। আবার বলছি বাধ্যতামূলক। এখানে আমার দাবি হচ্ছে যে স্কুল বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না— আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না। 

আজ সোমবার (২৪শে নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

উপদেষ্টা বলেন, ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি শতভাগ এক্সেস টু এডুকেশন পায় না। এতটাই অসংবেদনশীল আমার সমাজ। এই স্কুলগুলো যারা চালান তারা একটিবারও ভাবেন না যে একটা সামান্য কাজ আমার শিশুদের কতখানি সুগম করে দেয়। আমরা সেইটুকু অর্জন কেন করতে পারব না?

তিনি বলেন, তোমরা হয়তো ভাবতেই পারো উপদেষ্টা কেন টয়লেট নিয়ে এত মেতে উঠেছেন। কিন্তু এটা যে আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ আশাকরি তোমরা উপলব্ধি করবে।

উপদেষ্টা বলেন, আমি একটা অফিসে যাচ্ছি সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা নাই। রাষ্ট্রীয় দপ্তরে সুব্যবস্থা নাই। হাজার-হাজার কোটি টাকার অফিস। সেই নারীদের ইনফেকশন হয়। তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। এটা একটা সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না।

তিনি আরও বলেন, এই স্ট্যান্ডার্ডগুলোর পরিবর্তনের জন্য পলিসি মেকিংয়ে যে উদ্যোগ নেওয়ার জন্য সেটুকু আমি আশা করছি কমপ্লিট করে বিদায় হব।

জে.এস/

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250