বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

যৌনতা নিয়ে আলাপ করায় চাকরি হারাচ্ছেন শতাধিক গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংবেদনশীল তথ্য আদান-প্রদানের জন্য সরকারি গোয়েন্দারা অত্যন্ত গোপন যে যোগাযোগযন্ত্র ব্যবহার করেন, সেখানেই চলেছে অশ্লীল ও যৌনতাপূর্ণ আলাপ। ‘বিশ্বাসের এই গুরুতর লঙ্ঘনের’ কারণে শতাধিক আমেরিকান গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, ‘এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসনযন্ত্রের ব্যবহার বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তাদের এই কাণ্ড পেশাদারত্বের মান এবং মৌলিক নীতির বিপক্ষে গেছে।’

তুলসী আরও বলেন, ‘আমি আজ তাদের সবাইকে চাকরিচ্যুত করার একটি নির্দেশ পাঠিয়েছি।’

আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘তুলসী গ্যাবার্ড সব গোয়েন্দা সংস্থায় একটি নির্দেশনা পাঠিয়েছেন। ওই নির্দেশনায় যে কর্মীরা অশ্লীল, পর্নোগ্রাফি এবং যৌনতাপূর্ণ আলাপ করেছেন, তাদের শুক্রবারের মধ্যে খুঁজে বের করতে বলেছেন।'

হা.শা./  আই.কে.জে

গোয়েন্দা কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250