শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু ভারতের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানিসংক্রান্ত চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করেছে ভারত। দেশটির এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেড ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি দপ্তরটির এক কর্মকর্তা বিষয়টি দৈনিক সমকালের কলকাতা প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। খবর সমকালের।

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ করপোরেশন লিমিটেড (টিএসইসিএল) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি ২০২৬ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা। তার আগেই বাংলাদেশ চুক্তি নবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ায় ভারতের পক্ষেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনটিপিসি সূত্র জানিয়েছে।

এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের কর্মকর্তারা এ বিষয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর টিএসইসিএলের এমডি দেবাশীষ বোসের সঙ্গে নবায়নের বিষয়ে গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি বৈঠক করেছেন। দেবাশীষ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিপিডিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘টিএসইসিএল বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এবং নভেম্বর থেকে এটি ১০০ মেগাওয়াটে উন্নীত হবে। প্রক্রিয়া অনুসারে, এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম এখন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করবে। যদি তারা রাজি হয়, তাহলে আমরা প্রতিবেশী দেশটিতে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাব।’

নেপালে বিদ্যুৎ সরবরাহের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘নেপালের তুলনায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা বেশি কার্যকর। বর্তমানে আমরা বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সম্প্রসারণের ওপর মনোযোগ দিচ্ছি।’

জে.এস/

বাংলাদেশ-ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250