বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

রোববার নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’। রোববার (২০শে অক্টোবর) নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হবে দুই দিনব্যাপী এ মেলার।

এবার মেলার থিম নির্ধারণ করা হয়েছে- ‘নতুন সুযোগ, নতুন বাজার, নতুন অংশীদারত্ব’। বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্ত ধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক যৌথভাবে ঢাকা ব্যাংকের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৈধ রেমিট্যান্স প্রবাহ ও টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ মেলার লক্ষ্য হলো কিভাবে বৈদেশিক আয় বাড়ানো যায় এবং রেমিট্যান্সের বৈধ চ্যানেলগুলো ব্যবহারে প্রবাসীদের উৎসাহিত করা যায়, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অফশোর ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।

আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ৩০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে।

আরও পড়ুনমালয়েশিয়ার শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ছে

মেলায় রেমিট্যান্স সংক্রান্ত সেমিনার এবং সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ বাংলাদেশী-আমেরিকান রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের পুরষ্কার দেওয়া হবে। এছাড়া মেলায় ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়াকে শীর্ষ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে সম্মানিত করা হবে এবং শীর্ষ তিনটি মানি এক্সচেঞ্জ বা রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে পুরস্কার দেওয়া হবে।

মেলাটি অনুষ্ঠানস্থলে দুই দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা (নিউইয়র্ক সময়) পর্যন্ত উন্মুক্ত থাকবে। উদ্বোধনের দিন জনপ্রিয় শিল্পী পৌষালী ব্যানার্জী এবং শাহ মাহবুব পারফর্ম করবেন।

এসি/ আইকেজে

‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250