মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সক্রিয় হলো ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর সক্রিয় হলো জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ই মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সচল দেখা যায় সামাজিক মাধ্যমটি। 

এর আগে রাত ৯টার পর বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হতে দেখা যায়। এতে হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

সমস্যার পরপরই রাত ৯ টা ৩৯ মিনিটে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আশার কথা শোনান মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি লেখেন, চিল (স্বস্তি), কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।

একই ধরনের সমস্যা দেখা যায় ইনস্টাগ্রাম ও থ্রেডসেও। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

আরও পড়ুন: হঠাৎ কি হলো ফেসবুকে?

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

সূত্র: ডেইলি মেইল 

এসকে/ 

ফেসবুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250