শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

ভোট দিতে সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ রোববার ৯টা ৫৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৫ লাখ ৫৪ হাজার ১৩০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ১৯ হাজার ৯৩৩ জন পুরুষ ও ৩৪ হাজার ১৯৫ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ ৩৬ হাজার ১৪৩ জন, এরপর রয়েছে কাতার। এই দেশে নিবন্ধন করেছেন ৫১ হাজার ৫৪৮ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৬৮৮ জন, মালয়েশিয়ায় ৩৫ হাজার ১৩৫ প্রবাসী, ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৪০৬ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৫৮ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। 

আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ১৮ই ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।

জে.এস/


ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250