বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে দেশে ইসলামী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। 

আজ শুক্রবার (৩১শে অক্টোবর) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের সনাতন শাখার আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'স্বাধীনতার পর থেকে সব সরকারই হিন্দুদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছেন, তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবেন না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবেন।'

তিনি বলেন, '৫৪ বছর যারা দেশ চালিয়েছেন, তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজ সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করেছেন। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে ইনশাল্লাহ।'

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, 'আমরা সেই পরিবর্তন আনতে চাই। লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকি আছে, সেটি হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা।'

গোলাম পরওয়ার বলেন, 'দেড় হাজার জীবন, ৪০ হাজারের আহতের মধ্য দিয়ে চব্বিশের পরিবর্তনে ঢাবি, চবি, রাবি, জাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে ইনশাল্লাহ।'

'তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙ্গা-গড়া হয়েছে, তরুণরাই সেসব বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। ডুমুরিয়ার এই ৫০ বছরের দুঃশাসন, অব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবেন', আরও বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250