শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী তা পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ আমাদের অস্তিত্ব। এই একাত্তরই আমাদের একটি নতুন ভূখণ্ড এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেলার অর্থ হলো, নিজের অস্তিত্বকে অস্বীকার করা।’

আজ মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যেকের জানা উচিত, আমরা ১৯৭১ সালে কেন স্বাধীনতাযুদ্ধ করেছি। এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব দিয়েছে, সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। একাত্তর হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘একাত্তরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। অথচ আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, চালানো হচ্ছে নানা মিথ্যা প্রচারণা।’

বিএনপির মহাসচিব বলেন, পাঁচ বছর পরপর নির্বাচন আসে। ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। তাই সঠিক বিচার-বিবেচনা করে এমন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত, যিনি এই আমানতের মর্যাদা রক্ষা করবেন।

ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের সময় মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এমনকি কাছের মানুষও ভুল বোঝাতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওয়েও সেই কাজ শুরু হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250