রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের হার আরও ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।

এর আগে গতকাল শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের জরুরি অবস্থার দোহাই দিয়ে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই রায়কে হাস্যকর ও আমেরিকা-বিরোধী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, বহু দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করছে এবং তার আগে কেউ এর প্রতিবাদ করেনি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অবিলম্বে এই শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে আইনত অনুমোদিত ১৫ শতাংশে উন্নীত করব।’ তার দাবি, এই নতুন শুল্ক হবে আইনত পরীক্ষিত। ট্রাম্প প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে নতুন এবং আইনগতভাবে বৈধ এই শুল্কের তালিকা চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তার এই পদক্ষেপ ‘মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা আমেরিকাকে আবারও মহান করার সফল প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে। তার মতে, আগের শুল্ক বাতিল করার যে রায় আদালত দিয়েছেন, তা দীর্ঘ পর্যবেক্ষণের পর একটি ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250