শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

মুন্নী চান তিন্নি আবার গানে ফিরুক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উঁকি দেয়’, তিন্নির গাওয়া এই গান বেশ আলোচনায় এসেছিল। মানুষের মুখে মুখে এই গান ফিরেছিল। ভাবে মন অকারণ সারাক্ষণ—শিরোনামের এই গানটি ‘যাবি যদি চল’ অ্যালবামের। গানটি লিখেছিলেন হিল্লোল।

সুর ও সংগীত আয়োজন করেছিলেন তাপস। সম্প্রতি এই গান নিউইয়র্কের রাস্তায় গাড়িতে বাজিয়ে যাচ্ছিলেন তিন্নির এক আত্মীয়। সেই মুহূর্তকে ভিডিওতে ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তৃষা নামের তিন্নির ওই আত্মীয়া। এই ভিডিওটি তিন্নি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

তিন্নির এই পোস্টের নিচে এসে মন্তব্য করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। মুন্নী মনে করেন তিন্নি একজন বড় মাপের সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘আহা, তুই যে কত বড় শিল্পী—আমি চাই আবারও গান নিয়ে ফিরবি তুই।’

২০০২ সালে আনন্দধারা ফটোসুন্দরী হয়ে বিনোদনজগতে যাত্রা শুরু। ২০০৪ সালে এসে মোস্তফা সরয়ার ফারুকীর ‘৬৯’ ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয় করে নজরে আসেন। পরের বছরই একই পরিচালকের একটি বিউটি সোপে মডেল হয়ে রাতারাতি হয়ে উঠলেন ‘সুন্দরীতমা’ তিন্নি।

শ্রাবস্তী দত্ত তিন্নি শুরু থেকে দাপটের সঙ্গে কাজ করছিলেন। টানা পাঁচ বছর, অর্থাৎ ২০১০ সাল পর্যন্ত ‘অপেক্ষা’, ‘নীল কুয়াশা’, ‘সুখের অসুখ’, ‘বৃষ্টি তোমাকে দিলাম’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে সবার মন কেড়েছিলেন।

সিনেমায়ও অভিষেক হয় তার। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’। একসময় শাকিব খানের সঙ্গে মূলধারার বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেন। ছবিটি মুক্তির পর তিন্নিকে ঢালিউড গ্রহণও করেছিল। 

কিন্তু নিজের অনিয়ন্ত্রিত জীবনের ফাঁদে পড়ে জনপ্রিয়তার মধ্যগগন থেকে ছিটকে যান তিনি। ২০১৭ সাল থেকে কানাডার মন্ট্রিয়ল শহরে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন তিন্নি।

জে.এস/

শ্রাবস্তী তিন্নি দিনাত জাহান মুন্নী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250