রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

থানায় বসে খামে করে ‘ঘুস’ নিলেন ওসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তার অফিসে বসে এক ব্যক্তির সঙ্গে খাম আদান-প্রদান করছেন—এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ভিডিওতে দেখা গেছে, ‘ওসি তার অফিসে নিজের চেয়ারে বসে রয়েছেন। সামনে থাকা এক ব্যক্তি তার কাছে একটি খাম চান। এ সময় ওসি তার ড্রয়ার থেকে খাম বের করে দেন। পরে ওই ব্যক্তি সেই খামে অর্থ পুরে খামটি এগিয়ে দিলে ওসি সেই খাম তার ড্রায়ারে ঢোকান। ’

এ সময় ওই ব্যক্তি ওসিকে উদ্দেশ করে বলেন, ‘মাহাবুব (ওসি) ভাই আপনি আমাকে চেনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়েছি বলে আপনার কাছে এসেছি। আমি সবসময় বিপদেই পড়ি। আরেকদিন এসে বলবো ও আমাকে কী পর্যায়ে পেরেশানির মধ্যে রেখেছে। যদি অফিশিয়ালি সলিউশন করেতে পারতাম আমি! সে জিএম সাহেবের কাছে ৪০ জন লোক নিয়ে গেছে রিমুভ ফ্রম সার্ভিস করার জন্য আমার বোনের। আমি আপনাকে কী বোঝাবো।’ ওসি কথাগুলোর ফাঁকে খামটি ড্রয়ারে ঢুকিয়ে ওই ব্যক্তির উদ্দেশে বলেন, ‘এর আগেরটাতেও আমি আপনাকে হেল্প করেছি।’

ওসির কাছ থেকে খাম নিয়ে আবার ওসিকে ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন: স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল

এই ভিডিও সম্পর্কে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন, ‘আমার সম্পর্কে জানেন। আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। কার সঙ্গে এ রকম কথা হয়েছে, সেটা মনে করতে পারছি না। তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম। ওই খাম ওইভাবেই আছে। সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে।’

খামে ভরে টাকা নেওয়ার অভিযোগ অসত্য দাবি করে ওসি মাহবুব আলম বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাঁসানো হয়েছে। খামের মধ্যে কোনো টাকা ছিলো না। কাগজ ছিলো।

এদিকে ২০২১ সালে এই ওসির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জেরে এক নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ রয়েছে। এর প্রতিকার চেয়ে ওই বছরের ২৪ মার্চ রাজশাহী মহানগর পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন ওই নারী পুলিশ কর্মকর্তা।

এসি/ আই.কে.জে/


থানা ‘ঘুস’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250