বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

বিআরটিএ’র ক্ষতিগ্রস্ত সার্ভার পুনরায় চালু, সেবা গ্রহণের আহ্বান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস পুনরায় চালু হয়েছে। রোববার (১৮ই আগস্ট) সার্ভারটি সচল হলেও সোমবার (১৯শে আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিআরটিএ।

আরো পড়ুন : ড. ইউনূসকে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন

এর আগে গত ১৮ ও ১৯শে জুলাই দু-দফায় রাজধানীর বনানীতে বিআরটিএ-র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ ভবনে সার্ভার ও আইএস সচল হয়েছে। বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা (রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ) কার্যক্রম চালু হয়েছে। 

বিজ্ঞপ্তিতে, সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে সেবা গ্রহণের অনুরোধও জানানো হয়।

এস/ আই.কে.জে/


বিআরটিএ ভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250