রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

এশিয়া কাপ ক্যারমে বাংলাদেশের হাফিজের ব্রোঞ্জ জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। মঙ্গলবার (৩০শে এপ্রিল) একক ইভেন্টের সুইস লিগ পদ্ধতির খেলায় পদক জেতেন বাংলাদেশের হাফিজুর রহমান। খেলায় সাত রাউন্ড শেষে হাফিজের পয়েন্ট দাঁড়ায় ১২, যা ব্রোঞ্জ এনে দেয়।

সাত দেশের অংশ নেয়া আসরে ১৪ পয়েন্ট নিয়ে ভারতের প্রশান্ত মোরে স্বর্ণপদক জিতেছেন। দুই পয়েন্ট কম ১২ তুলে রুপা জেতেন শ্রীলঙ্কার মোহাম্মদ শহিদ হিলমি। হাফিজের সমান ১২ পয়েন্ট হলেও নেট পয়েন্টের ভিত্তিতে রুপা জেতেন শহিদ।  

আরো পড়ুন : ১৮ বছরেই টেনিস রেফারি বাংলাদেশের মাসফিয়া!

আসরে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১০ পয়েন্ট পেয়ে ১১তম, মোহাম্মদ রবিন আলী ৮ পয়েন্ট পেয়ে ২৮তম, ৬ পয়েন্ট নিয়ে ফারজানা বানু ৪৩তম, সমান পয়েন্ট পেয়ে ৪৪তম স্থানে থাকেন বিপ্লব রায়। ৬ পয়েন্টে শামসুন্নাহার মাকসুদা ৫৬তম, একই পয়েন্টে আফসানা নাসরিন ৫৭ এবং ৪ পয়েন্ট পেয়ে ৭৫তম হন সাবিনা আক্তার।

সাফল্যের পর বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘২০১১ সালে দলগত বিভাগে রুপা জিতেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোনো খেলোয়াড় বৈশ্বিক আসরে ব্রোঞ্জপদক জিতলেন। এটা আমাদের নিয়মিত খেলা ও অনুশীলনের ফল।’

এস/ আই.কে.জে/

বাংলাদেশ ক্যারম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250