সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

অনিবন্ধিত অনলাইনগুলো গুজব বেশি ছড়ায় : তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গুজব ঠেকাতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়ছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ‘গুজব প্রতিরোধে তৃণমূল পর্যায়ের তথ্য দিয়ে ডিসিরা আমাদের সহযোগিতা করতে পারেন।’

মঙ্গলবার (৫ই মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় কার্য-অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরাফাত বলেন, ‘অনিবন্ধিত অনলাইনগুলো গুজব বেশি ছড়ায়। আমরা এগুলোকে একটা জায়গায় আনতে কাজ করছি। সবাইকে একটা নিয়মের মধ্যে আসতে হবে। শুধু নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোই থাকবে।

আরো পড়ুন: ঝটিকা অভিযান,বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা

সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকরাও আপনাদের মতোই বলেছেন- গোটা দেশের গণমাধ্যমে একটা শৃঙ্খলা বজায় থাকা দরকার, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ ও গণমাধ্যমকর্মী আইনটা খুব শিগগিরই করে ফেলা দরকার। আমরা সরকারের পক্ষ থেকে একমত পোষণ করেছি।’

এইচআ/ আই. কে. জে/


গুজব তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত অনিবন্ধিত অনলাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250