রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লেখক, গবেষক ও কলামিস্ট মহিউদ্দিন আহমদ আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কোনো কারণ দেখছেন না। তার অনুমান, সংসদ নির্বাচনটি হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বলেন, পরবর্তী সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে, রোজা শুরু হওয়ার আগে।

তিনি মনে করেন, আগামী নির্বাচন নিয়ে আগেভাগেই নেতিবাচক প্রচারণার কারণে মানুষের মনে সন্দেহ, অবিশ্বাস ও শঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যে রটে গেছে, নির্বাচন নাকি হবে না। কয়েকজন বেশ জোরের সঙ্গেই এ কথা বলছেন। এটা শঙ্কা বা গুজব যা-ই হোক না কেন, সেটি ভালো বাজার পেয়েছে। অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, নির্বাচন হবে না।

তিনি বলেন, যথাসময়ে নির্বাচন না হওয়ার তিনটি কারণ থাকতে পারে। এক. বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনে যাবে না; দুই. আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন খারাপ হবে যে নির্বাচনের আয়োজন করা আদৌ সম্ভব হবে না; তিন. ভয়ংকর রকমের একটা প্রাকৃতিক দুর্যোগ হবে, যেখানে অগুনতি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া নির্বাচন সময়মতো না হওয়ার আর কোনো কারণ দেখি না।

তিনি বলেন, ওপরে যে তিনটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করেছি, তার কোনো একটি না ঘটলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না।

তবে তিনি বলেন, যদি ১৯৭১ সালকে ভিত্তি বছর ধরি, তাহলে যেসব সমস্যার সমাধান গত ৫৪ বছরে হয়নি, বা ১৯৪৭ সালকে যদি ভিত্তি বছর ধরি, তাহলে যার সুরাহা গত ৭৮ বছরে হয়নি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঠেকিয়ে দিতে পারলেই কি সব মুশকিল আসান হয়ে যাবে?

তিনি আরো বলেন, নির্বাচন না হলে এর চেয়ে ভালো কী হবে, সেটি বোঝা যাচ্ছে না। সমাজে একটি মত আছে—নির্বাচন করে লাভ কী? এতে কি জনগণের মুক্তি আসবে? আমাদের সব ইহজাগতিক সমস্যার সমাধান হবে? জানি, হবে না। কিন্তু নির্বাচন না হলে কি সব সমস্যার চটজলদি সমাধান হয়ে যাবে?

আজ শুক্রবার (৫ই ডিসেম্বর) দৈনিক প্রথম আলোর ছাপা সংস্করণে ‘গুজবে সয়লাব দেশ, আমরা কী করিব’ শিরোনামে প্রকাশিত উপসম্পাদকীয়তে মহিউদ্দিন আহমদ এসব কথা বলেন। একইদিন তার লেখাটি প্রথম আলোর ওয়েবসাইটে ‘রটে গেছে—নির্বাচন হবে না, এই গুজব কেন?’ শিরোনামে প্রকাশিত হয়েছে।

তিনি লেখেন, অন্তর্বর্তী সরকার বলেছে, পরবর্তী সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে, রোজা শুরু হওয়ার আগে। অনুমান করি, নির্বাচনটি হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই জানা যাবে কোন তারিখে হবে ভোটাভুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটে উল্লেখ করে তিনি বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া মার্ক এলিয়ট জাকারবার্গ এক আজব জিনিস বানিয়েছেন—ফেসবুক। আমরা এর একটা গালভরা নাম দিয়েছি—সামাজিক যোগাযোগমাধ্যম। তো জাকারবার্গের ফেসবুক এখন একটা গুজবের আড়ত। সম্পাদনার বালাই নেই। মূলধারার গণমাধ্যমে সবার প্রবেশাধিকার নেই।

তিনি বলেন, কিন্তু ফেসবুক হচ্ছে উন্মুক্ত মাধ্যম। এখানে সবাই স্বাধীন, যখন যা খুশি বলতে পারছেন, উগরে দিচ্ছেন। আজকাল এখান থেকেই হচ্ছে সাংবাদিকতা। একে বলা যায় ফেসবুক সাংবাদিকতা। এখানে সংবাদের উৎস হলো ফেসবুকে পাওয়া খবর। যে যা খুশি বলছে, লিখছে। ওপরে ছড়ি ঘোরানোর কেউ নেই।

তিনি, শুরুতে মনে হয়েছিল, মূলধারার গণমাধ্যমে যে সিন্ডিকেট কাজ করে, তার দেয়াল ভেঙে মুক্ত সাংবাদিকতার স্ফুরণ ঘটবে। মুশকিল হলো, সবার তো শিক্ষা, রুচি আর লক্ষ্য এক নয়। ফলে একটি সম্ভাবনাময় গণযোগাযোগের মাধ্যম এখন মূর্খ আর ভাঁড়দের ভাগাড়ে পরিণত হতে চলেছে। ক্রমাগত চলছে মিথ্যাচার, অপতথ্য ছড়ানো আর চরিত্রহনন।

তিনি লেখেন, আর আছে অশ্রাব্য শব্দের ব্যবহার, যেটাকে আমরা বলি স্ল্যাং। বাক্যে ও বক্তব্যে স্ল্যাং ব্যবহারের একটা প্রতিযোগিতা চলছে। যারা শোভন ও সুশীল হিসেবে সমাজে পরিচিত, তারা অনেকেই বাজার পাওয়ার লোভে এই জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন।

মহিউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250