মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা *** নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শুরু *** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভিনগ্রহের প্রাণী নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ওবামার ছোট্ট মন্তব্য ঘিরে ওই বিভ্রান্তির সৃষ্টি হয়।

গতকাল সোমবার (১৬ই ফেব্রুয়ারি) সিএনএন জানিয়েছে, ওই সাক্ষাৎকারে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিক্ষোভকারীদের নিহত হওয়ার মতো গুরুতর বিষয় আলোচনার পর কোহেন প্রশ্ন করেন, ‘ভিনগ্রহের প্রাণী কি সত্যি আছে?’ জবাবে ওবামা বলেন, ‘ওরা আছে, তবে আমি ওদের দেখিনি।’

এ ছাড়া প্রচলিত ধারণা অনুযায়ী, মার্কিন গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১ ’-এ কোনো এলিয়েন আটক করে রাখা হয়নি বলেও জানান ওবামা। তিনি বলেন, ‘কোনো বিশাল ষড়যন্ত্র না থাকলে এমন কিছু প্রেসিডেন্টের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব নয়।’

এরপর ওবামাকে জিজ্ঞেস করা হয়, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন? ওবামা হাসতে হাসতে জবাব দেন, ‘ভিনগ্রহের প্রাণীরা কোথায়?’ ওবামার সাক্ষাৎকারের ওই অংশটি আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় রোববার ইনস্টাগ্রামে নিজের বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে ওবামা একটি ব্যাখ্যা দেন।

তিনি লেখেন, ‘দ্রুত প্রশ্নোত্তর পর্বের মেজাজ বজায় রাখতেই ওইভাবে বলেছিলাম। তবে যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে, স্পষ্ট করছি—পরিসংখ্যানগতভাবে মহাবিশ্ব এত বিশাল যে কোথাও প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সৌরজগতগুলোর মধ্যকার দূরত্ব এত বেশি যে ভিনগ্রহবাসীরা আমাদের দেখছে—এ সম্ভাবনা খুবই কম। প্রেসিডেন্ট থাকাকালে এমন কোনো প্রমাণ আমি পাইনি।’

এর আগে একটি টিভি অনুষ্ঠানে ওবামা বলেছিলেন, আকাশে অজ্ঞাত কিছু বস্তুর ভিডিও ও রেকর্ড রয়েছে, যেগুলোর গতি ও গতিপথ সহজে ব্যাখ্যা করা যায় না। সেগুলো নিয়ে তদন্ত চলা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

ভিনগ্রহবাসী ও ইউএফও নিয়ে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১’ ঘিরে নানা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত। বিশেষ করে ১৯৪৭ সালে নিউ মেক্সিকোর রসওয়েলে কথিত উড়ন্ত যান বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে এই ঘাঁটির নাম জড়িয়ে আছে।

২০১৯ সালে জরিপ সংস্থা ইউগভ–এর এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন, ইউএফও সম্পর্কে সরকার যা জানে, তার ক্ষুদ্র অংশই প্রকাশ করছে।

জে.এস/

বারাক ওবামা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250