বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের *** আবার চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি, বাংলাদেশিরা কী আবেদন করতে পারবেন

স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন : জাতিসংঘ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সোমবার (২রা ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নব-নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে—এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, আনন্দের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনও আলাপ হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোন আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

এসি/কেবি

জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250