রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

কারিনা কায়সারের কবরে সাপ? ভাইরাল ভিডিওটি পুরোনো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২০শে মে ২০২৬

#

কারিনা কায়সারের কবর খোঁড়ার সময় সাপ বের হওয়ার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গত শুক্রবার (১৫ মে) চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হয়।

এই ঘটনার প্রেক্ষাপটে ‘কারিনা কায়সারের কবর খুড়তেই বেরিয়ে এলো বিশাল সাপ’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘Sesh tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ মে বিকাল ৪টা ১৩ মিনিটে শেয়ার করা ভিডিওটি আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট, যা সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটি আজ ২০ মে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫ লাখ ৬৭ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৩ হাজার ৪০০ রিয়েকশন, ৩৫৫ কমেন্ট ও ২ হাজার ৩০০ শেয়ার রয়েছে।

একই ভিডিও শেয়ার করে ‘Amit Biswas’ নামের একটি ফেসবুক পেজ থেকে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘গণভবন লুট কারী হাতি কারিনা কাইসারের কবর খুরতে বেরিয়ে এলো বড় কালনাগিনী সাপ.. ।’

ছড়ানো এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ দাবিটিকে সত্য মনে করে মন্তব্য করেছেন, ‘কবর অনেক ভয়ানক। এই সাপটা মেরে অনেক ভুল করছে এটা পাপের ফসল।’ আবার অনেক ব্যবহারকারী বিষয়টিকে ভুয়া উল্লেখ করে লিখেছেন, ‘এটা মিথ্যা কথা টাকা কামানোর ধান্দা। একটা মানুষ মারা গেছে সেখানেও টাকা কামানোর ধান্দা করছে আখন কার মানুষ।’ কেউ আবার লিখেছেন, ‘শেখ হাসিনা নাগিনীর কবর খুড়ার সমর হাজার হাজার সাপ এই ভাবে বাহির হয়ে আসবে।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি দৃশ্যের রির্ভার্স ইমেজ নিয়ে অনুসন্ধানে ‘Al Hadi’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ১৮ জানুয়ারি অবিকল একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ভিডিওটির ক্যাপশনে ইংরেজি ভাষায় বলা হয়, ‘এই ভিডিওটি তাদের জন্য, যারা বলে—নামাজ না পড়লে কী হবে?’

অর্থাৎ, কারিনা কায়সারের মৃত্যু ও দাফনের অনেক আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘توێشووی قیامەت’ (কিয়ামতের ভয়াবহতা) নামের একটি অ্যাকাউন্টে ২০২৫ সালের ২ অক্টোবর এবং ‘الموصل تجمعنا’ (মসুলের টানে আমরা এক) নামের আরেকটি ফেসবুক পেজেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

প্রকাশিত ভিডিওগুলোর ক্যাপশন থেকে ঘটনাটি আসলে কোথাকার সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা না গেলেও, প্রকাশের তারিখ দেখে এটি নিশ্চিত যে প্রচারিত ভিডিওর সঙ্গে সম্প্রতি প্রয়াত কারিনা কায়সারের কবরের কোনো সম্পর্ক নেই। বরং এই ভিডিওটি অন্তত ২০২৪ সালের মে মাস বা তারও আগে থেকেই ইন্টারনেটে রয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250