মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

একাডেমি পুরস্কার না জেতায় ‘বৈষম্যের’ শিকার হলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকান থ্রিলার সিরিজ ‘হাউস অব কার্ডস’-এ ক্লেয়ার আন্ডারউড চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি পান রবিন রাইট। ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রটি করতে গিয়ে তিনি পারিশ্রমিকের ক্ষেত্রে ‘বৈষম্যের শিকার’ হয়েছিলেন। সম্প্রতি এ অভিনেত্রী অভিযোগ করেন, একাডেমি পুরস্কার না জেতার কারণে সিরিজ চলাকালে তাকে পুরুষ সহশিল্পীর সমান পারিশ্রমিক দেওয়া হয়নি। 

‘ভ্যারাইটি’র আন্তর্জাতিক ফিচার পরিচালক লিও ব্যারাক্লোর সঙ্গে এক আলোচনায় রবিন বলেন, যখন ডেভিড ফিঞ্চার আমাকে ‘হাউস অব কার্ডস’-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন তখন তিনি বলেছিলেন, এটি ভবিষ্যৎ হতে চলেছে, এটি দুর্দান্ত এক কাজ হতে চলেছে।

এরপরই সিরিজে তার সহ-অভিনেতার সমান পারিশ্রমিক চাওয়া প্রসঙ্গে মুখ খোলেন রবিন। অভিনেত্রী জানান যে, সিরিজে কেভিন স্পেসির সমান বেতন পাওয়ার জন্য তাকে লড়াই করতে হয়েছিল। তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এটা কঠিন ছিল। আমি বলেছিলাম, আমার চরিত্রটিও তো এখন তার মতো জনপ্রিয়।’

তখন তারা আমাকে জানায়, ‘আমরা তোমাকে একজন অভিনেত্রী হিসেবে সমান বেতন দিতে পারি না, তবে নির্বাহী প্রযোজক হিসেবে তোমাকে রাখব, তুমি পরিচালনাও করতে পারবে এবং আমরা তোমাকে তিনটি আলাদা বিভাগে বেতন দেব।

তখন আমার প্রশ্ন ছিল, ‘আমাকে অভিনেত্রী হিসেবে কেন সমান পারিশ্রমিক দিতে পারবেন না?’ তাদের জবাব ছিল, ‘কারণ তুমি এখনো একাডেমি পুরস্কার জেতনি।’


হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250