মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আজ সোমবার (৫ই জানুয়ারি) প্রথমবারের মতো নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। মার্কিন আইন অনুযায়ী, একজন সাধারণ কয়েদির মতো নিউইয়র্কবাসীকে নিয়ে গঠিত জুরিবোর্ডের সামনেই তার বিচার হবে।

একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জুরির মাধ্যমে হওয়াটা একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর আইনজীবীরা তার গ্রেপ্তারকে ‘বেআইনি’ দাবি করে এক দীর্ঘ আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, মাদুরোর আইনজীবীরা আদালতে যুক্তি দেবেন—একটি বিদেশি রাষ্ট্রের সার্বভৌম প্রধান হিসেবে মাদুরো যেকোনো ধরনের বিচারিক প্রসিকিউশন থেকে দায়মুক্তি (Immunity) পাওয়ার অধিকারী। তাই তাকে গ্রেপ্তার বা বিচার করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, মাদুরোর জন্য এই পথ বেশ কণ্টকাকীর্ণ হবে। কারণ যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে না। বিশেষত, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে।

অন্যদিকে ১৯৯০ সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগাকেও একইভাবে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে আমেরিকায় আনা হয়েছিল। নরিয়েগাও ‘রাষ্ট্রপ্রধান’ হিসেবে দায়মুক্তির দাবি করেছিলেন; কিন্তু মার্কিন আদালত তা প্রত্যাখ্যান করেছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলা মাদুরোকে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাকে নেওয়া হতে পারে।

মাদুরোর পাশাপাশি তার স্ত্রী সিলিমা ফ্লোরেস, তাদের ছেরে এবং আরও তিনজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, তারা মাদক কার্টেলের সঙ্গে হাত মিলিয়ে হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের সুবিধা করে দিয়েছেন। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে মাদুরো ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250