রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন জাহাঙ্গীর আলম শান্ত। তাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইল।’

গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপির অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক পোস্টে জানা গেছে, রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মেডিক্যাল ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং শান্তর পরিবারের সবাইকে সালাম জানান তারেক রহমান। এ সময় বইসহ বিভিন্ন উপহার শান্তর হাতে তুলে দেন তিনি।

বিএনপির চেয়ারম্যান শান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সামনেরবার আরো ভালো রেজাল্ট করবে এবং আমাকে তা ফোন করে জানাবে। আমায় আংকল ডাকবে এবং ফোন করে বলবে, আংকল আমি এমন রেজাল্ট করেছি। আমি পরে তোমার বাসায় যাব। এ সময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদী তার গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পর আসার আশ্বাস প্রদান করেন।

শান্ত বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। তিনি বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান বলে জানান।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250